প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬
কবিতা -আপন করে নাও
শাহ আলম, গণমাধ্যম কর্মী ||
স্মরিলে তোমায় সিক্ত হয় মন,সুখ পাই যদি পাই তোমার দর্শন।ভোরের শিশিরে ভেজা গোলাপ তুমি,বিকালের গোধূলির লালিমা তুমি।মন আকাশের শুক তারা তুমি,হৃদয়ের উজ্বল তপনও তুমি।মনের আঙিনায় তোমার ছবি আকিঁ,তোমার দেখা পেতে অপেক্ষায় থাকি,তুমি ছাড়া ধরায় নেই কোন সুখ,কাছে এলে তুমি শীতল হয় বুক।তুমি আমার মন কাননের ফুল,তোমায় রাখিবো যতনে হবেনা ভুল,হাতটা দাও বুকে টেনে নাও করিয়া আপন,ছেড়ে যেওনা কভু আসিলেও প্লাবন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব