প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬
পুরাপাড়ায় অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়।
মোঃ মফিজুর রহমান, সংবাদদাতা ||
ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়ায় পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাবের অঙ্গসংগঠন ‘অনার্স ক্লাব ব্লাড ব্যাংক’-এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে প্রায় শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে তাঁদের সার্টিফিকেট প্রদান করা হয়।‘মানবতার জয়গানে, এগিয়ে আসুন রক্তদানে’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচি সকাল ১০টায় শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে। মধ্যাহ্নবিরতির পর বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পুনরায় কার্যক্রম পরিচালিত হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দীন, সভাপতি ওসমান মোল্যা ও কোষাধ্যক্ষ তারিকুর রহমানসহ ক্লাবের অন্যান্য কর্মী ও স্বেচ্ছাসেবকেরা।রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করেন অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের কর্মী কাজী শাকিল, মেহেদি হাসান, তনয় তালুকদার, তারভীর তালুকদার, মাজহারুল ইসলাম, তারা সবাই নিয়মিত রক্তদাতা।আয়োজকেরা জানান, জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজন হলে দ্রুত উপযুক্ত রক্তদাতা খুঁজে পেতে নিজের রক্তের গ্রুপ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে রক্তদানের সচেতনতা বৃদ্ধি, স্বেচ্ছায় রক্তদানে উৎসাহ প্রদান এবং মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরির চেষ্টা করা হচ্ছে।মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় অনার্স ক্লাব ব্লাড ব্যাংক ভবিষ্যতেও মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব