প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬
রাণীনগরে চেয়ারম্যান পদপ্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মিশকাতুর রহমান, ✅ গণমাধ্যম কর্মী ||
নওগাঁ রাণীনগর উপজেলার ৪নং পারইল ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সালাম এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। গত (সোমবার) সকাল ১১ঘটিকায় বিশিয়া বাজার থেকে শোভাযাত্রা শুরু হয়। মোটরসাইকেল শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন সড়ক, পারইল বাজার, চকপারইল, বিল কৃষ্ণপুর বাজার, বোদলা বাজার, বগারবাড়ি বাজার, ভান্ডার ও কামতা এলাকায় প্রদক্ষিণ করে বিশিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়। উক্ত মোটরসাইকেল শোভাযাত্রায় প্রায় ১০০টি মোটরসাইকেল এবং শোভাযাত্রায় সমর্থনকারী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। সবাই দোয়া ও আশির্বাদ প্রত্যাশা করে আগামী বিজয়ের জন্য। আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে ইউনিয়ন পর্যায়ে প্রার্থীদের মাঝে বিরাট আলোচনার শুরু হয়েছে। আর তারই অংশ হিসেবে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সালামের এই মোটরসাইকেল শোভাযাত্রা । জনগণ এই মোটরসাইকেল শোভাযাত্রাকে নির্বাচনে ইতিবাচক হিসেবে দেখছেন বলে জানান এলাকাবাসী। আব্দুস সালাম রাজনীতিতে একজন ত্যাগি, নির্যাতিত, সততা ও গণমানুষের নেতা হিসেবে পরিচিত। তিনি বর্তমানে রাণীনগর থানা যুবদলের একজন সদস্য এবং ৪নং পারইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। তিনি সকল ইউনিয়ন বাসীর দোয়া ও সমর্থন আশা করেন।মোটরসাইকেল শোভাযাত্রা নির্বাচনে প্রচার-প্রচারনের এক সেতু বন্ধন। এর মাধ্যমে জনসমাজে ইতিবাচক প্রভাব ফেলে। সড়কে নিরাপত্তা ও নির্বাচনে নিয়মনীতি মেনে গনসংযোগ করতে হবে এমনটাই প্রত্যাশা রাজনৈতিক বিশ্লেষকদের।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব