প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬
কবিরহাটে সরকারি খাল দখল করে বহুতল ভবন নির্মাণ, জলাবদ্ধতার শঙ্কায় স্থানীয়রা
আবদুল আউয়াল ||
কবিরহাটে সরকারি খাল দখল করে বহুতল ভবন নির্মাণ, জলাবদ্ধতার শঙ্কায় নোয়াখালী প্রতিনিধি:মোঃ ইয়াহিয়া পারভেজ নোয়াখালীর কবিরহাট উপজেলায় সরকারি খাল দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূঁইয়ার হাট বাজারে কেফায়েত উল্লাহ সুপার মার্কেটের পূর্ব পাশে প্রধান সড়কসংলগ্ন স্থানে এ নির্মাণকাজ চলছে বলে অভিযোগ স্থানীয়দের।বুধবার (২১ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, উপজেলার বাটইয়া ইউনিয়নের ২০২ নম্বর দয়ারামদী মৌজার ভূঁইয়ার হাট এলাকায় পানি নিষ্কাশনের জন্য ব্যবহৃত সরকারি খালের ওপর কংক্রিটের পিলার স্থাপন করে ভবন নির্মাণের কাজ চলছে। স্থানীয় বাসিন্দা মো. রায়হানের বিরুদ্ধে খাল দখল করে এ নির্মাণকাজ চালানোর অভিযোগ করেছেন স্থানীয়রা।স্থানীয়দের দাবি, খালটি দীর্ঘদিন ধরে এলাকার পানি নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। খালটি দখল হয়ে গেলে স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হতে পারে। এতে ভূঁইয়ার হাট বাজারসহ আশপাশের দুটি গ্রামে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। এতে এলাকার হাজারো মানুষ দুর্ভোগে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন তাঁরা।স্থানীয় সচেতন মহল বলছে, খালটির প্রকৃত সীমানা নির্ধারণ করে সরকারি সম্পত্তি দখলের অভিযোগ তদন্ত করা প্রয়োজন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে নির্মাণকাজ বন্ধ এবং খালটি দখলমুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা এ বিষয়ে অভিযুক্ত মো. রায়হানের বক্তব্য পাওয়া যায়নি।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব