প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেটে প্রস্তুতি সভা।
আল মামুন খান , ✅ গণমাধ্যম কর্মী ||
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা ও পৌর নেতৃবৃন্দের সঙ্গে প্রস্তুতি সভা করেছে সিলেট জেলা যুবদল।সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি কয়েছ আহমেদ, সহসভাপতি নুহেল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, যুগ্ম সম্পাদক মাসরুর রাসেল এবং সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব।সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সার্বিক পরিকল্পনা ও বাস্তবায়নের রূপরেখা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আগামী দিনের দলীয় কর্মসূচি এবং গণতান্ত্রিক আন্দোলনে যুবদলকে আরও সুসংগঠিত ও গতিশীল করার বিষয়ে নেতৃবৃন্দ মতবিনিময় করেন।এ সময় দলীয় ঐক্য সুদৃঢ় করা এবং ভবিষ্যতের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব