প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬
পীরগাছায় খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মোঃ মজনু মিয়া, গণমাধ্যম কর্মী ||
রংপুরের পীরগাছায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট’। ফুটবল খেলার ঐতিহ্য ফিরিয়ে আনা এবং ক্রীড়াঙ্গনকে প্রাণবন্ত করে তোলার প্রত্যাশায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।উপজেলা বিএনপির পৃষ্ঠপোষকতায় এবং ‘সোনালী অতীত’-এর আয়োজনে পীরগাছা জে এন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন।পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পীরগাছা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আফছার আলী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ।এ সময় রংপুর জেলা ও পীরগাছা উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক রংপুর জেলা ফুটবল একাদশ ও লালমনিরহাট ফুটবল একাদশ। খেলা ঘিরে মাঠে স্থানীয় দর্শক ও ফুটবলপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। উৎসবমুখর পরিবেশে খেলোয়াড়দের নৈপুণ্য উপভোগ করেন দর্শকরা।আয়োজকরা আশা করছেন, এ টুর্নামেন্টের মাধ্যমে আন্তঃজেলা পর্যায়ে ফুটবলের প্রসার ঘটবে, নতুন খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে এবং তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব