প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬
আল হিদায়াহ মডেল মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ফাহাদ চৌধুরী ||
লোহাগাড়ার আল হিদায়াহ মডেল মাদ্রাসায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে বার্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক শিক্ষা এবং প্রতিষ্ঠানের সার্বিক মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা জোরদারের লক্ষ্যে মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব আবদুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল আকসা ফাউন্ডেশনের সভাপতি ও লোহাগাড়া আল আকসা মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব আরিফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অ্যাডভোকেট নওশাদ আলী এবং ড. এইচ. এম. সফিউল্লাহ নোমান। বক্তারা শিক্ষার্থীদের নৈতিক ও দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞানে সমৃদ্ধ করে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।মাদ্রাসার শিক্ষক জনাব সোহেল মাহমুদের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আল হিদায়াহ মডেল মাদ্রাসা উপকমিটির সভাপতি মিজানুর রহমান, আল আকসা ফাউন্ডেশনের অর্থ সম্পাদক রাকিবুল ইসলাম ও প্রচার সম্পাদক নুরুল ইসলাম সৈকত। এছাড়াও ফাউন্ডেশন ও মাদ্রাসার সদস্য তাজ উদ্দিন, আবু তাহের, ইকবাল, জাকারিয়া, খন্দকার আহমদউল্লাহ, আবচার উদ্দিন এবং আবু সিদ্দিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শেষ পর্বে বছরজুড়ে বিভিন্ন শ্রেণিতে মেধার স্বাক্ষর রাখা এবং বিভিন্ন সহপাঠ্যক্রমিক কার্যক্রমে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিক পুরস্কার তুলে দেওয়া হয়। পরিশেষে দেশ, জাতি এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব