প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬
চিরিরবন্দরে ২০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
মোঃ আমজাদ হোসেন, সংবাদদাতা ||
চিরিরবন্দরে ২০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডমোঃ আমজাদ হোসেন ক্রাইম রিপোর্টার দিনাজপুর।দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) রাত ৯টার দিকে উপজেলার ১০ নম্বর পুনট্টি ইউনিয়নের আমতলী বাজারের সিএন্ডবি মোড়ে মহাসড়কের ওপর এ ঘটনা ঘটে।চিরিরবন্দর থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এসআই (নিরস্ত্র) সবুজের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সাদা কাগজে মোড়ানো ২০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন, চিরিরবন্দর উপজেলার ভিয়াইল পূর্ব গ্রামের মৃত আব্দুল গণির ছেলে মোঃ এমদাদুল হক (৫০) এবং মোঃ মুজিবর রহমানের ছেলে মোঃ রনি (৩১)।পুলিশ জানায়, আটকের পর বিষয়টি চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরাকে জানানো হয়। পরে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতের মাধ্যমে আটক দুই ব্যক্তিকে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুন-নবীর স্বাক্ষরিত ২৩ অক্টোবরের একটি ইনসিডেন্ট রিপোর্টে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।পুলিশের ওই প্রতিবেদনে আরও বলা হয়, ঘটনার পর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।সূত্র: চিরিরবন্দর থানা পুলিশ অক্টোবর ২০২৬।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব