প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬
সাজেকে পর্যটক বহরে ইউপিডিএফের অতর্কিত হামলা: সেনাবাহিনীর পাল্টা জবাবে রফাদফা, অক্ষত ২ হাজার পর্যটক
রনি শেখ, ✅ গণমাধ্যম কর্মী ||
সাজেকে পর্যটক বহরে ইউপিডিএফের অতর্কিত হামলা: সেনাবাহিনীর পাল্টা জবাবে রফাদফা, অক্ষত ২ হাজার পর্যটক।রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ এসকোর্টে (নিরাপত্তা বহর) থাকা পর্যটকবাহী গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলি চালিয়েছে পাহাড়ি সশস্ত্র আঞ্চলিক সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ (মূল)। এতে সাধারণ পর্যটকদের রক্ষা করতে গিয়ে সেনাবাহিনীর দুই সদস্য আহত হয়েছেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সুকৌশলী ও সাহসিকতাপূর্ণ দ্রুত জবাবে সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয় এবং অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে অবরুদ্ধ প্রায় দুই হাজার পর্যটক।আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, পার্বত্য এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে সাজেক সড়কে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক দেয় উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীটি। অবরোধের কারণে সাজেক ভ্যালিতে ভ্রমণরত প্রায় দুই হাজার নিরীহ পর্যটক অবরুদ্ধ হয়ে পড়েন।পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ নিরাপত্তার মাধ্যমে গাড়ি বহরটি খাগড়াছড়ির উদ্দেশে রওনা করে। বেলা ১১টার দিকে উজোবাজার পৌঁছালে সন্ত্রাসীরা সড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড তৈরি করে পথ রোধ করে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পর্যটকদের পথ সুগম করতে রাস্তার ব্যারিকেড সরাতে গেলে, পাহাড়ের আড়াল থেকে অতর্কিতভাবে প্রকাশ্যে ব্রাশফায়ার শুরু করে সন্ত্রাসীরা। আকস্মিক এই হামলায় মুহূর্তের জন্য পরিস্থিতি জটিল হলেও সাধারণ নাগরিকদের প্রাণ বাঁচাতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন।প্রায় এক ঘণ্টাব্যাপী দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি চলে। শেষ পর্যন্ত সেনাবাহিনীর প্রচণ্ড আক্রমণের মুখে টিকতে না পেরে পাহাড়ের গহিন অরণ্যে পালিয়ে যেতে বাধ্য হয় সন্ত্রাসীরা।জীবন বাজি রেখে পর্যটকদের সুরক্ষাবেষ্টনী তৈরি করায় একটি পর্যটকবাহী গাড়িরও কোনো ক্ষতি হয়নি। তবে নাগরিকদের নিরাপত্তায় সামনে থেকে প্রতিরোধ গড়তে গিয়ে সেনাবাহিনীর ২ জন সদস্য আহত হন। তাঁদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল সফলভাবে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে সকল পর্যটককে নিরাপদে খাগড়াছড়ির দীঘিনালায় পৌঁছে দিয়েছে।দেশের সার্বভৌমত্ব রক্ষায় কঠোর ব্যবস্থা ও স্থায়ী সমাধানের দাবিএই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দেশের দেশপ্রেমিক নাগরিক সমাজ ও নিরাপত্তা বিশ্লেষকরা পার্বত্যঞ্চলের স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি বেশ কিছু জরুরি ও সুদূরপ্রসারী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।১. যৌথ বাহিনীর বিশেষ অভিযান (ক্র্যাশ প্রোগ্রাম):আইনশৃঙ্খলা বাহিনীর ওপর অতর্কিত হামলা ও পর্যটকদের জিম্মি করার তীব্র সমালোচনা করে সংশ্লিষ্টরা জানান, আজই যদি এদের শক্ত হাতে নির্মূল করা না হয়, তবে ভবিষ্যতে প্রতিবেশী দেশ বা মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলোর মতো এরা আরও আধুনিক অস্ত্র ও প্রশিক্ষণ নিয়ে দেশের সার্বভৌমত্বের ওপর বড় হুমকি হয়ে দাঁড়াবে। এজন্য অবিলম্বে সমগ্র পাহাড়জুড়ে ইউপিডিএফসহ সকল সশস্ত্র আঞ্চলিক সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে যৌথ বাহিনীর সর্বাত্মক 'ক্র্যাশ প্রোগ্রাম' বা সাঁড়াশি অভিযান শুরু করা প্রয়োজন।২. সামরিক উপস্থিতি বৃদ্ধি ও প্রশাসনিক পুনর্বিন্যাস:পার্বত্য অঞ্চলের ভৌগোলিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে পুরো পার্বত্য অঞ্চলকে কয়েকটি প্রশাসনিক বিভাগে বিভক্ত করে কৌশলগত পয়েন্টগুলোতে সামরিক বাহিনীর নতুন ক্যান্টনমেন্ট ও স্থায়ী ফাঁড়ি স্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে।৩. জনসংখ্যা পুনঃবিন্যাস ও আত্মরক্ষা প্রশিক্ষণ:বিদেশি ভূ-রাজনৈতিক ষড়যন্ত্র ও অভ্যন্তরীণ সন্ত্রাসীদের হাত থেকে ভূখণ্ড রক্ষায় পার্বত্য অঞ্চলে দেশের মূল ভূখণ্ডের নাগরিকদের পরিকল্পিতভাবে ঘনবসতি গড়ে তোলার সুযোগ তৈরি করার দাবি উঠেছে। একই সাথে, সীমান্ত ও পাহাড়ের নিরাপত্তা ব্যবস্থাকে সুসংহত করতে এসব পরিবারগুলোর যুবকদের বাধ্যতামূলকভাবে আত্মরক্ষামূলক ও বেসামরিক প্রতিরক্ষা প্রশিক্ষণ প্রদানের সুপারিশ করা হয়েছে, যাতে তারা যেকোনো সংকটে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রত্যক্ষভাবে সহায়তা করতে পারে।পার্বত্য অঞ্চলকে বিদেশি অপশক্তির নজর থেকে মুক্ত রাখতে এবং দেশের অখণ্ডতা রক্ষায় অবিলম্বে এই দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে নাগরিক সমাজ।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব