প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬
সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির অভিযোগ
শরীফ আহমেদ আকাশ , ✅ গণমাধ্যম কর্মী ||
সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির অভিযোগমগবাজারে ভোরে ঘটনা, অক্ষত রয়েছেন শিল্পী; তদন্তে পুলিশজনতার অনলাইন প্রেসক্লাব | সুনামগঞ্জ | ২৪ অক্টোবর ২০২৬জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টার শপিং মলের সামনে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় গাড়িতে না থাকায় অক্ষত রয়েছেন এই সংগীতশিল্পী।আসিফ আকবর দৈনিক আমাদের সময়কে ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে বিশাল সেন্টার শপিং মলের সামনে পার্কিং করা তাঁর ব্যক্তিগত প্রাইভেটকার লক্ষ্য করে গুলি চালানো হয়। ওই সময় তিনি শপিং মলের ওপরের তলায় অবস্থিত নিজের অফিসে ছিলেন এবং গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন।তিনি আরও জানান, ঘটনাটি হাতিরঝিল থানা পুলিশকে জানানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে দল পাঠিয়েছে।পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার সময় গাড়ির ভেতরে ছিলেন না আসিফ আকবর। ফলে তিনি শারীরিকভাবে অক্ষত রয়েছেন। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।এ ঘটনার সঙ্গে আসিফ আকবরের ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব