প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
আল মামুন খান , ✅ গণমাধ্যম কর্মী ||
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে সিলেট মহানগর যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ অক্টোবর) তোপখানাস্থ সিলেট মহানগর বিএনপির কার্যালয়ে আয়োজিত সভায় মহানগরের ৪২টি ওয়ার্ড ও ৬টি থানা যুবদলের নেতৃবৃন্দ অংশ নেন। সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের সম্পৃক্ততা এবং সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।সভায় যুবদলের নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব