প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬
'জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার মোকামতলায় নারী ফুটবলের উৎসব' নারী ফুটবলের বিকাশ ও ক্রীড়াঙ্গন সমৃদ্ধিতে কাজ করছে সরকার—মীর শাহে আলম
মোঃ ইউসুফ মিয়া , সংবাদদাতা ||
'জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার মোকামতলায় নারী ফুটবলের উৎসব' নারী ফুটবলের বিকাশ ও ক্রীড়াঙ্গন সমৃদ্ধিতে কাজ করছে সরকার—মীর শাহে আলম ২৫ আগষ্ট ২০২৬, বগুড়া:খেলাধুলার উন্নয়ন, নতুন খেলোয়াড় তৈরি এবং নারীদের ক্রীড়াঙ্গনে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস ও সুস্থ জীবনচর্চায় উদ্বুদ্ধ করে। বিশেষ করে নারী ফুটবলারদের উৎসাহিত করতে তৃণমূল পর্যায়ে নিয়মিত খেলাধুলার আয়োজন করা প্রয়োজন।রোববার (২৫ অক্টোবর) বিকেল ৪টায় বগুড়ার মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের ও প্রখ্যাত চিকিৎসক ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে মোকামতলা উপজেলা বিএনপি আয়োজিত নারী প্রীতি ফুটবল টুর্নামেন্টে এসব কথা বলেন তিনি।টুর্নামেন্টে বগুড়া মহিলা ফুটবল একাদশ ও নীলফামারী মহিলা ফুটবল একাদশ অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নীলফামারী মহিলা ফুটবল একাদশ ১-০ গোলে বগুড়া মহিলা ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে।খেলাকে কেন্দ্র করে মাঠে হাজার হাজার দর্শকদের উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আয়োজকেরা জানান, ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিনকে কেন্দ্র করে ব্যতিক্রমী এ আয়োজনের মূল লক্ষ্য নারী ফুটবলারদের উৎসাহিত করা এবং তৃণমূল পর্যায়ে নারী ক্রীড়ার প্রসার ঘটানো।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব