প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬
কাঁঠালিয়ায় জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
মোঃ ফয়সাল আহম্মদ ||
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঝালকাঠির কাঁঠালিয়ায় ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দিনব্যাপী হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, কাঁঠালিয়া উপজেলা শাখার উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। পবিত্র কুরআন মুখস্থ তিলাওয়াতের মাধ্যমে প্রতিযোগীরা নিজেদের মেধা ও দক্ষতা তুলে ধরে। প্রতিযোগিতা ঘিরে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, কাঁঠালিয়া উপজেলা শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ নুরুন্নবী হোসাইন। এ সময় সংগঠনের উপদেষ্টা ও সাবেক সভাপতি সাংবাদিক মাওলানা খাইরুল আমিন ছগিরসহ স্থানীয় ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা মো. মোশারফ হোসেন ও হাফেজ মাওলানা মো. আবু সাইদ। কায়েদাবাদ মাদ্রাসা, কাঁঠালিয়ার আওরাবুনিয়া জামাত দরবারে নূরানী হাফিজিয়া মাদ্রাসা কমপ্লেক্স, তালগাছিয়া মাদ্রাসা ও আমুয়া আব্দুল মজিদ খান নূরানী মাদ্রাসাসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।বক্তারা বলেন, পবিত্র কুরআনের শিক্ষা শুধু মুখস্থ ও তিলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ব্যক্তিজীবনে কুরআনের আদর্শ অনুসরণ করাও গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের কুরআন শিক্ষায় আগ্রহী করে তোলার পাশাপাশি তাদের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ বিকাশে ভূমিকা রাখে। নতুন প্রজন্মকে কুরআনমুখী করে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেন তাঁরা।প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ ও সম্মাননা পুরস্কার তুলে দেন অতিথিরা।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব