প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬
কোম্পানীগঞ্জ উপজেলার ৫নং উত্তর রনিখাই ধুপড়িপাড় পুকুরে মাছ ধরা নিয়ে চাচাতো ভাইয়ের হাতে তরুণের মৃত্যু
মো সোহেল আহমেদ , Rider Note: "Customer location er bahire chole geche tai pore nibe bolche" ||
সিলেটের কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা ও জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় আক্তার হোসেন (২৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ আগস্ট) ভোর ৫টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।এর আগে রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের বতুমারা নোয়াগাঁও গ্রামের কাছাকাছি ধূপড়িরপাড় বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।এতে আক্তার হোসেন গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।নিহত আক্তার হোসেন উত্তর রনিখাই ইউনিয়নের মো.কালা মিয়ার ছেলে।নিহতের বাবা মো. কালা মিয়া অভিযোগ করে বলেন, তাঁর চাচাতো ভাই তাজউদ্দিন ও তাঁর লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা ও মাছের জলাশয় নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরেই তাঁর ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।এ ঘটনায় জুয়েল (২২) নামে নিহতের এক চাচাতো ভাইকে আটক করেছে পুলিশ।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি ঘটনার সত্যতা নিশ্চিত করে জনতার অনলাইন প্রেস ক্লাব কে জানান, এ ঘটনায় জুয়েল নামে একজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।(রিপোর্ট__মোঃসোহেল আহমেদ
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব