প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬
সামাজিকভাবে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির সিদ্ধান্ত
আবদুল আউয়াল ||
সামাজিকভাবে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির সিদ্ধান্ত(নোয়াখালী) প্রতিনিধি:মানবাধিকার সংস্থা "হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি"-এর মধ্যস্থতায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধ সামাজিকভাবে নিষ্পত্তির উদ্দেশ্যে থানায় এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।গতকাল থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সামাজিক বৈঠকে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট থানার সাব-ইন্সপেক্টর (এসআই) এজহার, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি-এর ফেনী জেলার সভাপতি মোঃ হানিফ, নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল এবং সেনবাগ উপজেলার প্রতিনিধি লিটন।বৈঠকে উভয় পক্ষের উপস্থিতিতে দীর্ঘ আলোচনা শেষে শান্তিশৃঙ্খলা বজায় রেখে বিরোধ নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামীতে উভয় পক্ষের প্রাপ্ত নিজ নিজ অংশের সঠিক হিসাব অনুযায়ী জায়গা জমি মেপে (পরিমাপ করে) বুঝিয়ে দেওয়া হবে।
বৈঠক শেষে সংগঠনের নেতৃবৃন্দ জানান, যেকোনো সামাজিক কোন্দল ও বিরোধ আইনি ও সামাজিকভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমাধান করা গেলে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে। হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি সবসময় সাধারণ মানুষের অধিকার রক্ষা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় কাজ করে যাচ্ছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব