প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬
ডিমলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল
মাজহারুল ইসলাম লিটন ||
ডিমলায় ছাত্রলীগের ঝটিকা মিছিলমাজহারুল ইসলাম লিটন, ডিমলা (নীলফামার)ঃনীলফামারীর ডিমলায় রোববার রাতের আঁধারে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ‘ডিসেম্বরে খেলা হবে, ডিসেম্বরে দেখিয়ে দেবো' স্লোগান দিতে দেখা যায়। ডিমলার তিস্তা নদীর পাড়ে একতা বাজার এলাকায় মিছিলটি দেখা যায়। তিস্তা নদীর পাশে রাতের আধারে কিছুক্ষণ মিছিল করে সবাই পালিয়ে যায়। মিছিলের ভিডিওটি আরসাদুল নামের ব্যক্তি তার ফেসবুক আইডিতে শেয়ার করেন। আবার পরে ভিডিওটি ফেসবুক আইডি থেকে মুছে ফেলেন আরসাদুল।এব্যাপারে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, আমরা এখনো মিছিলের বিষয়টি নিশ্চিত হতে পারেনি। ধারণা করা হচ্ছে, সীমান্তবর্তী এলাকায় রাতের আধারে নদীর পাশের কোনো এলাকায় মিছিলটি করা হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব