প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬
মনোহরগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৬ হাজার টাকা
রোটারীয়ান আলম চৌধুরী, ✅ গণমাধ্যম কর্মী ||
প্রতিবেদক : আলম চৌধুরী সিনিয়র (ক্রাইম রিপোর্টার)কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অতিরিক্ত দামে পণ্য বিক্রি, মূল্যতালিকা দৃশ্যমান স্থানে না রাখা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অভিযোগে এক ব্যবসায়ীকে ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।সোমবার (২৬ অক্টোবর) উপজেলার মনোহরগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মনোহরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা।অভিযান চলাকালে বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করা হয়। এ সময় পণ্যের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়া, ক্রেতাদের সুবিধার্থে মূল্যতালিকা দৃশ্যমান স্থানে না রাখা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের বিষয়গুলো খতিয়ে দেখা হয়। এসব অনিয়মের দায়ে একজন ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।এদিকে মনোহরগঞ্জ বাজারে যানজট নিরসন এবং পথচারীদের চলাচল নির্বিঘ্ন রাখতে অটোরিকশাচালকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা বা চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।প্রশাসনের পক্ষ থেকে বাজারের শৃঙ্খলা বজায় রাখা, যানজট কমানো, ফুটপাত পথচারীদের চলাচলের উপযোগী রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।স্থানীয় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি রোধ করা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব