প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি উত্তর কর্তৃক ১ কেজি গাঁজা ও ১৭০ একশত সত্তর পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৪ চার জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মোঃ মোস্তাফিজার রহমান আকাশ, সংবাদদাতা ||
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ১ কেজি গাঁজা ও ১৭০ (একশত সত্তর) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৪ (চার) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভীন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ ২৫/১০/২০২৬ খ্রিঃ তারিখ ১২:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন কলমা এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোসাঃ নিপা আক্তার ঢুলি (৫০), পিতা-মৃত ছমির উদ্দিন, স্বামী-আবুল কালাম, মাতা-সাবাতন নেছা, সাং-পশ্চিম আউকপাড়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ২। মোঃ রফিক (৪৮), পিতা-মৃত লালচাঁন শেখ, মাতা-মৃত সূর্য বানু, সাং-আউকপাড়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদেরকে ০১ কেজি গাজা, যাহার মূল্য অনুমান ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা ও ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ১০ গ্রাম, মূল্য অনুমান ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা গ্রেফতার করেন।অপর একটি অভিযানে এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ ২৫/১০/২০২৬ খ্রিঃ তারিখ ২০:০৫ ঘটিকায় সাভার মডেল থানাধীন উপজেলা মডেল মসজিদ এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৩। মোঃ জহিরুল ইসলাম প্রকাশ জাহাঙ্গীর (৩২), পিতা-মৃত কাল্লু ওরফে কালু মিয়া, মাতা-মোসাঃ রোকেয়া বেগম, সাং-বলিয়ারপুর, (কাল্লু মিয়ার বাড়ি), থানা-সাভার মডেল, জেলা-ঢাকাকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ০৫ গ্রাম, মূল্য অনুমান ১৫,০০০/- (পনের হাজার) টাকা গ্রেফতার করেন।অপর একটি অভিযানে এসআই (নিঃ) মনির হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ ২৫/১০/২০২৬ খ্রিঃ তারিখ ২২:৪৫ ঘটিকায় আশুলিয়া থানাধীন কবিরপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৪। মোঃ ইমরান হোসেন (২২), পিতা-মৃত বাদল মৃধা, মাতা-শিউলি আক্তার, সাং-সোনাডাঙ্গা, (সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এর পিছনে), থানা-সোনাডাঙ্গা, জেলা-কেএমপি খুলনা, এ/পি সাং-তেলি বাজার (সুরুজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ০২ গ্রাম, মূল্য অনুমান ৬,০০০/- (ছয় হাজার) টাকা গ্রেফতার করেন।উল্লেখ্য যে, বর্ণিত ১ নং আসামী মোসাঃ নিপা আক্তার ঢুলি (৫০), বিরুদ্ধে ১ টি মাদক মামলা রয়েছে।ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব