প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করলেন সাঈদ হোসেন মিন্টু
আমজাদ হোসেন, সংবাদদাতা ||
আমজাদ হোসেন মিঠু, বিশেষ প্রতিনিধি, মুন্সীগঞ্জ।আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের কৃতী সন্তান সাঈদ হোসেন মিন্টু। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত জাতিসংঘের নবম বিশ্ব বিনিয়োগ ফোরামে (World Investment Forum) অংশগ্রহণের মাধ্যমে তিনি বাংলাদেশের উন্নয়ন, বিনিয়োগ সম্প্রসারণ ও অর্থনৈতিক সম্ভাবনার বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরেছেন।সাঈদ হোসেন মিন্টু হাজী মো. সিদ্দিকুর রহমান (চেয়ারম্যান)-এর কনিষ্ঠ পুত্র। তিনি আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবেও পরিচিত।আন্তর্জাতিক এই সম্মেলনে অংশ নিয়ে সাঈদ হোসেন মিন্টু বিভিন্ন দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রদূত এবং জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তিনি বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব হ্রাস এবং একটি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।তিনি মনে করেন, দেশি-বিদেশি বিনিয়োগের পরিবেশ আরও উন্নত করা গেলে বাংলাদেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। এর মাধ্যমে দেশের তরুণ সমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।এ ছাড়া কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত হযরত আলী খান এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও তিনি সাক্ষাৎ করেন। এসব আলোচনায় বাংলাদেশের উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিনিয়োগের সম্ভাবনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠিত কার্যক্রমেও তাঁর উপস্থিতির কথা জানা গেছে।সাঈদ হোসেন মিন্টুর এই আন্তর্জাতিক অংশগ্রহণ মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা ও তন্তর ইউনিয়নের মানুষের মধ্যে গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয় পর্যায় থেকে উঠে এসে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের উন্নয়ন ও বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরার এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, আন্তর্জাতিক অঙ্গনে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাঈদ হোসেন মিন্টু দেশের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব