প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬
লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ,রাংগামাটি পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি এবং রিজিয়ন কমান্ডার,রাংগামাটি রিজিয়ন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক,এসপিপি,এএফডব্লিউসি,পিএসসি এর বিদায় সংবর্ধনা।
মোঃসালাউদ্দীন (ইম্মী), গণমাধ্যম কর্মী ||
"শ্রদ্ধা সম্মান ও কৃতজ্ঞতায় বিদায় সংবর্ধনা "লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের, পক্ষ থেকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী সম্মানিত সভাপতি মহোদয়, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক ,এসপিপি, এএফডব্লিউসি , পিএসসি রিজিয়ন কমান্ডার রাঙ্গামাটি রিজিয়ন এবং লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ,উপস্থিত ছিলেন বিদ্যোৎসাহী মিসেস মৈত্রী চাকমা, পরিচালনা পর্ষদের সহ- সভাপতি ও অন্যান্য সদস্যবৃন্দ।সভাপতি মহোদয় তার বক্তব্য শেষে বলেন ,স্কুল যেন কখনোই শিশুদের ভীতি বা আতঙ্কের স্থান না হয়ে ওঠে; বরং হয়ে উঠুক আনন্দ, বিনোদন, সৃজনশীলতা ও জ্ঞানার্জনের এক প্রাণবন্ত কেন্দ্র। প্রতিটি শিশু যেন হাসিমুখে বিদ্যালয়ে আসে, আনন্দের সঙ্গে শেখে এবং নিজের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ পায়।আমার একান্ত প্রত্যাশা, এই বিদ্যালয় শিক্ষার মান, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে এবং একদিন বাংলাদেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গৌরবের আসনে অধিষ্ঠিত হবে। সেই স্বপ্ন পূরণে বিদ্যালয়ের প্রতিটি উদ্যোগ সফল হোক—এই আমার আন্তরিক প্রত্যাশা।লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের সভাপতি মহোদয়ের বিদায়লগ্নে প্রতিষ্ঠানের পরিবারের পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা, আন্তরিক কৃতজ্ঞতা ও অকৃত্রিম ভালোবাসা। সভাপতি মহোদয়ের সুদক্ষ নেতৃত্ব, দূরদর্শী চিন্তাভাবনা, শৃঙ্খলাবোধ ও আন্তরিক দিকনির্দেশনা আমাদের প্রিয় প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে তাঁর মূল্যবান অবদান আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর নেতৃত্ব ও কর্মনিষ্ঠা আমাদের শিখিয়েছে কীভাবে দায়িত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে একটি প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হয়। সভাপতি মহোদয়ের সান্নিধ্য, পরামর্শ ও অনুপ্রেরণা লেকার্স পরিবারের প্রতিটি সদস্যের হৃদয়ে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত থাকবে।বিদায় জীবনের এক স্বাভাবিক অধ্যায়, কিন্তু কিছু মানুষের অবদান সময়ের সীমানা অতিক্রম করে স্মৃতির পাতায় অম্লান হয়ে থাকে। তিনি আমাদের কাছে তেমনই একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। সভাপতি মহোদয়ের কর্ম, আদর্শ ও অবদান ভবিষ্যতেও আমাদের পথচলার প্রেরণা হয়ে থাকবে।আজকের এই বিদায়বেলায় লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পরিবার আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ, শান্তি ও উত্তরোত্তর সাফল্য কামনা করছে। মহান আল্লাহ আপনার আগামী দিনগুলো কল্যাণ, আনন্দ ও সাফল্যে পরিপূর্ণ করুন।আপনি দায়িত্বের পরিসর থেকে বিদায় নিলেও লেকার্স পরিবারের হৃদয়ে আপনার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা চিরদিন অমলিন থাকবে। আপনার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা, অশেষ কৃতজ্ঞতা ও অফুরন্ত শুভকামনা।লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পরিবার, রাঙ্গামাটি।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব