প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জের রনছ পারুল পাড়ায় ডিবির অভিযান: ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেপ্তার
অহিদুল ইসলাম , সংবাদদাতা ||
মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ সিজান হাওলাদার (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় ২৬ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২টা ৫ মিনিটের দিকে মুন্সীগঞ্জ থানাধীন রনছ পারুল পাড়ায় অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।অভিযানে ডিবির এসআই (নিঃ) খাইরুল বাশার সঙ্গীয় ফোর্সসহ জনৈক হানিফ শেখের বাড়ির সামনের পাকা রাস্তার ওপর সিজান হাওলাদারকে আটক করে দেহ তল্লাশি করেন।পুলিশের দাবি, তল্লাশিকালে সিজানের পরিহিত প্যান্টের বাম পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো হালকা কমলা রঙের ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া তার ডান হাতে থাকা তিন চেইনবিশিষ্ট কফি রঙের পলিথিনের ভেতর পত্রিকার কাগজে মোড়ানো ২৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়।গ্রেপ্তার সিজান হাওলাদার মুন্সীগঞ্জের দক্ষিণ কেওয়ার এলাকার আল আমিন হাওলাদারের ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব