প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬
মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
অহিদুল ইসলাম , সংবাদদাতা ||
মুন্সীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ আবু কালাম (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে।এরই ধারাবাহিকতায় সোমবার (২৬ অক্টোবর ২০২৬) রাত ৭টা ২০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ থানার এসআই (নিঃ) জাহিদ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা এলাকা থেকে আবু কালামকে ৯০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।গ্রেফতার আবু কালাম আমঘাটা এলাকার মৃত জমির আলীর ছেলে বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে এসব অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব