প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬
ফেনীতে নানা আয়োজনের মধ্য দিয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
মোহাম্মদ ওসমান গনি , গণমাধ্যম কর্মী ||
নিজস্ব প্রতিবেদক, ফেনী:ফেনীতে জাতীয়তাবাদি ষুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন ফেনীবাসীর প্রতি জেলা যুবদলের সদস্য সচীব নঈম উল্যাহ চৌধুরী বরাতের বার্তা- প্রতিষ্ঠা বার্ষিকীতে জানালেন যথাযথ উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফেনীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি পালিত হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং যুবসমাজকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে যুবদলের ভূমিকা অনন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আগামী দিনে যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে যুবদল ফেনী জেলা শাখা সবসময় রাজপথে সক্রিয় থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।সংযুক্ত ছবিতে দেখা যায়, ফেনী জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করছেন এবং বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব