প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
দাউদকান্দিতে ৪৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
রোটারীয়ান আলম চৌধুরী, ✅ গণমাধ্যম কর্মী ||
কুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজা ও একটি মিনি কাভার্ড ভ্যানসহ মো. দুলাল (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকামুখী লেনে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার এসআই (নিরস্ত্র) অধীর চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ মেঘনা-গোমতী টোল প্লাজায় চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে একটি মিনি কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়।তল্লাশির একপর্যায়ে কাভার্ড ভ্যানটির ভেতরে থাকা দুটি চটের বস্তা থেকে ১২টি পোটলায় মোড়ানো গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলায় চার কেজি করে মোট ৪৮ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় কাভার্ড ভ্যানের চালক বা সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে মো. দুলালকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মো. দুলাল (৩৮) কুমিল্লার চৌদ্দগ্রাম থানাধীন কৃষ্ণপুর গ্রামের মিস্ত্রি বাড়ির বাসিন্দা। তাঁর পিতার নাম মইনুল ইসলাম। মাদক পরিবহনে ব্যবহৃত মিনি কাভার্ড ভ্যানটির নিবন্ধন নম্বর চট্টমেট্রো-১১-৪৫১৩।এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
উদ্ধার করা মাদকের উৎস, গন্তব্য এবং এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব