প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
কচুয়া পৌরসভায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মোঃ আনোয়ার হোসেন ||
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় কচুয়া উপজেলা পরিষদ চত্বরে কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহ ইমরান খান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া পৌরসভা যুবদলের সদস্য রাসেল খলিল ও সুমন খান, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি রিপন মিয়া, কচুয়া-গুলবাহার সিএনজি স্ট্যান্ড মালিক সমিতির সভাপতি ফয়সাল চৌধুরী, কচুয়া পৌরসভা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসান, বর্তমান সাধারণ সম্পাদক রুমান হোসেন, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন।এছাড়াও উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সালাউদ্দিন, সহ-সভাপতি হাবিব ও আকিব, বাশার, কবির এবং ছাত্রনেতা ইসমাঈল ও রাকিবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব