প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
চন্দনাইশে সৌদিয়া বাস উল্টে অন্তত ২৫ জন আহত
মোঃ ফজলুল আব্বাস চৌধুরী, সংবাদদাতা ||
আজ বুধবার (২৮ অক্টোবর) ভোর আনুমানিক ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। স্থানীয়রা জানান, বাসটি বাগিচা হাট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই উল্টে যায়।প্রাথমিক তথ্যে জানা গেছে, এ ঘটনায় চালকসহ অন্তত ২৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে।চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আহতদের উদ্ধার করা হয়েছে, বাসটি সরানোর কাজ চলছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব