প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
জাপান সফর শেষে,, পুলিশ প্রধানের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।
মাস্টার আবুল কাশেম, গণমাধ্যম কর্মী ||
জনতার অনলাইন প্রেস ক্লাব ।জাপান সফর শেষে পুলিশ প্রধানের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ড. জাহেদ উর রহমান স্পষ্ট করেছেন যে, সরকার কোনোভাবেই বিচারবহির্ভূত হত্যা বা ক্রসফায়ার সমর্থন করে না! পুলিশ প্রধান আসলে কী বোঝাতে চেয়েছেন, সেটা একটু ভেবে দেখার বিষয়। আমার মনে হচ্ছে, তাঁর বক্তব্যের মূল প্রসঙ্গ ছিল আওয়ামী লীগকে কীভাবে মোকাবিলা করা হবে এবং সরকার অনুমতি দিলে পুলিশ কীভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে।শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে আইজিপি বলেছেন, কে কখন দেশে ফিরবেন, তা পুলিশের ভাবার বিষয় নয়। পুলিশের দায়িত্ব আইন ও সংবিধান অনুযায়ী কাজ করা। অন্যদিকে, ক্রসফায়ার প্রসঙ্গে তিনি বলেছেন, সরকার অনুমতি দিলে প্রয়োজন অনুযায়ী পুলিশ তা করবে।কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গ সামনে আসতেই তাঁর বক্তব্য নিয়ে এত আলোচনা-সমালোচনা কেন? আমার মনে হচ্ছে, আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলতে গিয়েই তিনি এমন রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়েছেন, যার পরিণতি এখন তাঁর জন্য কঠিন হয়ে উঠতে পারে।কয়েক দিন আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগ ও জামায়াতের এক হয়ে যাওয়ার প্রসঙ্গ তুলেছিলেন বলে আলোচনা হয়েছে। সেই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলায় কি জামায়াতের একাংশ তাঁর ওপর ক্ষুব্ধ হয়েছে? আর সেই ক্ষোভের কারণেই কি পুলিশ প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জোরালো হচ্ছে?এখন প্রশ্ন, আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলতে গিয়ে একজন পুলিশ প্রধানকেই যদি এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তাহলে এর পেছনে কী রাজনৈতিক হিসাব কাজ করছে? জামায়াত ও এনসিপির প্রতিক্রিয়া কি সরকারের সিদ্ধান্তকে প্রভাবিত করবে, নাকি প্রধানমন্ত্রী পুরো বক্তব্য ও পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেবেন?প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফর শেষে দেশে ফেরার পর কী সিদ্ধান্ত নেন, সেটাই এখন দেখার বিষয়।সংগৃহীত তথ্য।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব