প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
রংপুরে তাজহাট থানা পুলিশের অভিযানে অনলাইন জুয়া, ইয়াবাসহ ৮ জন গ্রেফতার।
মোঃ মজনু মিয়া, গণমাধ্যম কর্মী ||
রংপুর মহানগরীর তাজহাট থানা পুলিশের পৃথক অভিযানে অনলাইন জুয়া খেলার অভিযোগে দুইজন, ১০ পিস ইয়াবাসহ একজন এবং সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে পাঁচজনসহ মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে।রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মু. মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় এসব অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর রাত আনুমানিক ১টা ১০ মিনিটে তাজহাট থানার দর্শনা হলদিটারী এলাকায় ফুলমিয়া মেরি স্টোরের সামনে মোবাইল ফোনে অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় জুয়া খেলার বিভিন্ন অ্যাপসসহ দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।একই দিন বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ডের এরশাদনগর চিনিয়াপাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হৃদয় নামে ২৫ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করে পুলিশ।এদিকে, গত ২৬ অক্টোবর রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে তাজহাট থানার দর্শনা মোড়ের কাঁচাবাজার-সংলগ্ন এলাকা থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়। পরদিন ২৭ অক্টোবর রাত আনুমানিক ১২টা ৫৫ মিনিটে গলাকাঁটা মোড়ের পাকা রাস্তা থেকে একই অভিযোগে নওশাদ আলী নামে ৩৫ বছর বয়সী আরও একজনকে গ্রেফতার করা হয়।পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।দৈনিক অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব