প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
২০০৬ সালের ২৮ শে অক্টোবর লগি বৈঠার তান্ডবের বিচার দাবী।
এমএম ফারুকুল ইসলাম ফারুক , সংবাদদাতা ||
আওয়ামী ফ্যাসিবাদের হামলার বিচারের দাবিতে, মনিরামপুর উপজেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি উপজেলা প্রতিনিধি,মনিরামপুর (যশোর) যশোরের মনিরামপুর উপজেলায় "বাংলাদেশ জামায়াতে ইসলামীর" উদ্যোগে আওয়ামী ফ্যাসিবাদের হামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে! ২৮ অক্টোবর ২০০৬ সালে তৎকালীন আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের 'লগি-বৈঠা'র হামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীসহ অসংখ্য মানুষ কে লগি বৈঠা দিয়ে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে হত্যা করা হয়।এরই প্রেক্ষিতে আজ ২৮ই অক্টোবর (বুধবার) মনিরামপুর বাজার গরুহাটা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে, মনিরামপুর বাজারের প্রধান সড়ক হয়ে মনিরামপুর পৌরসভার সামনে এসে মিছিল শেষ হয়। উক্ত সমাবেশ ও বিক্ষোভ মিছিলের পূর্বে সংক্ষিপ্ত ভাষনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনিরামপুর উপজেলার আমীর সহঃ অধ্যাপক মোঃ ফজলুল হক বলেন,২০০৬ সালের ২৮ শে অক্টোবর, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার গুন্ডা বাহিনী প্রকাশ্য দিবালোকে লগি বৈঠা দিয়ে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিব তথা জামায়াতে ইসলামীর ৭ জন নেতাকর্মী কে পিটিয়ে পিটিয়ে হত্যা নিশ্চিত করেছিল।শুধু হত্যা করে ক্ষ্যান্ত হয়নি, হত্যার পর লাশের উপর উঠে নিত্য করেছিল যা পৃথিবীর ইতিহাসে নজীর বিহীন ,তিনি বলেন আওয়ামী লীগ ২০০৬ সালে ২৮ অক্টোবর লগি বৈঠা দ্বারা মানুষ হত্যার বিচার যদি হতো তাহলে হয়ত আমাদের ২৪ এর জুলাইয়ের প্রয়োজন হতো না।আমরা ২৮শে অক্টোবর ও ২৪ই জুলাই আন্দোলনে যে হত্যাকান্ড ঘরেছে সেগুলোর পুঙ্খানুপুঙ্খ বিচার আমরা চাই ! আমরা এই দেশের মাটিতে তাদের বিচার দেখতে চাই! সাথে সাথে আমার স্মরণ করিয়ে দিতে চাই,বাংলাদেশে আর কেউ যদি গনহত্যা করার সাহস দেখায়, তাহলে বাংলাদেশের জনগন তাদের কে এদেশ থেকে বিতাড়িত করে ছাড়বে ইনশাআল্লাহ! উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনিরামপুর উপজেলার নায়েবে আমীর মাওঃ লিয়াকত আলী, উপজেলা সেক্রেটারি সহঃ অধ্যাপক মাওঃ খলিলুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওঃ সেলিম জাহাঙ্গীর, এ্যাডঃ তাজউদ্দীন আহমদ, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মোঃ আলী রেজা রাজু,পৌরসভা আমীর সহঃ অধ্যাপক মোঃ আব্দুল বারী, ইসলামি ছাত্রশিবির পৌরসভা সভাপতি মোঃ হাদীউজ্জামান সহ উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ। মিছিল ও সমাবেশটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পেশাজীবি ফোরামের উপজেলা সভাপতি ও কর্মপরিষদ সদস্য আসম ওবায়দুল্লাহ।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব