প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
পুরান ঢাকায় বন্ধুমহলের একসাথে পথচলার ৪০ বছর পূর্তি উদযাপন
জহিরুল ইসলাম, গণমাধ্যম কর্মী ||
জহিরুল ইসলাম) বন্ধুত্বের ৪০ বছর পূর্তি উপলক্ষে পুরান ঢাকায় মিলনমেলার আয়োজন করেছে ‘বন্ধুমহল’। মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ তারিখে পুরান ঢাকার সুরিটোলায় হাজী জিয়াউর রহমান সোহেলের বাসায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।বন্ধুমহলের একসাথে পথচলার ৪০+ বছর উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বন্ধুমহলের সকল সদস্য উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। পুরনো দিনের স্মৃতিচারণ ও আড্ডায় মুখর ছিল পুরো আয়োজন।অনুষ্ঠানে মনির বলেন, "অনেক ধন্যবাদ জানাই বন্ধু জিয়াউর রহমান সোহেলকে, যার বাসায় সুন্দর এই আয়োজন সম্ভব হয়েছে। আরও ধন্যবাদ জানাই আমাদের বন্ধু আমিন, মনির, আমজাদ, মুক্তার, দুলালকে, যারা এই অনুষ্ঠানের জন্য অনেক পরিশ্রম করেছে।"তিনি আরও বলেন, "শত ব্যস্ততার মধ্যেও যে সকল বন্ধু সময় বের করে আমাদের মাঝে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করেছে, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা।"অনুষ্ঠানে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয় বন্ধুমহলের এডমিন জুয়েলকে। তার অনুপ্রেরণা ও প্রচেষ্টায় সকল বন্ধু একসাথে হতে পেরেছে বলে জানান আয়োজকরা। বন্ধু জুয়েল সকলকে একসাথে করে প্রোগ্রামে আসতে অনেক অনুপ্রাণিত করেছে।অনুষ্ঠান শেষে বন্ধুত্বের এই বন্ধন আগামী দিনেও অটুট থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সকলে এবং নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব