প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ এর চট্টগ্রাম মহানগর কমিটি
মোঃ আমজাদ হোসাইন , সংবাদদাতা ||
"বিসমিল্লাহির রাহমানির রাহিম "আলহামদুলিল্লাহ!বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ, চট্টগ্রাম মহানগর কমিটি গঠন ও অনুমোদনসাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয়ে নতুন পথচলাগতকাল চট্টগ্রাম মহানগরে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ-এর ১৫১ সদস্যবিশিষ্ট মহানগর কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে।বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বীর চট্টলার কৃতী সন্তান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনামন্ত্রী শ্রদ্ধাভাজন জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে এ কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে যাঁরা মনোনীত হয়েছেন—🔹 সভাপতি: প্রফেসর ড. মোহাম্মদ আশরাফুল আজম খান, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, প্রাণিবিদ্যা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক।🔹 সিনিয়র সহ-সভাপতি: প্রফেসর ড. জামালুল আকবর চৌধুরী, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইতিহাস বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও ইতিহাসবিদ।🔹 সাধারণ সম্পাদক: ডা. মামুনুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট সংগঠক ও শিক্ষাবিদ।🔹 সাংগঠনিক সম্পাদক: জনাব এম এম শাহীন, বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক।কমিটি অনুমোদনকারী কেন্দ্রীয় নেতৃত্ববেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আহ্বায়ক, একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও বুদ্ধিজীবী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক প্রফেসর ড. সুকুমল বড়ুয়া; কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মুখ্য সংগঠক ও সমন্বয়ক, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও রাজনীতিবিদ প্রফেসর ড. কাজী মনিরুজ্জামান মনির; এবং প্রতিষ্ঠাতা ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. মোঃ এবি সিদ্দিক হাওলাদার-এর অনুমোদনে এ কমিটি গঠিত হয়েছে।এ প্রক্রিয়ায় যুগ্ম আহ্বায়ক হিসেবে ডা. মোঃ আমজাদ হোসেন-এর নামও উল্লেখযোগ্য।আগামীর প্রত্যাশাআমরা বিশ্বাস করি, নবগঠিত চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃবৃন্দ সংগঠনের গঠনতন্ত্র, নিয়ম-শৃঙ্খলা ও সাংগঠনিক নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে ঐক্য, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন, ইনশাআল্লাহ।সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি, আদর্শ, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমূলক চেতনাকে ধারণ করে সংগঠনের কার্যক্রমকে আরও সুদৃঢ় ও গতিশীল করার প্রত্যাশা রইল।নবগঠিত চট্টগ্রাম মহানগর কমিটির সকল নেতৃবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাঁদের সাংগঠনিক পথচলা সফল, সুন্দর ও কল্যাণময় হোক।সবার সম্মিলিত প্রচেষ্টায় সংগঠন এগিয়ে যাক, সুসংগঠিত হোক সাংগঠনিক কার্যক্রম।শুভকামনায়,ডা. মোঃ আমজাদ হোসেনযুগ্ম আহ্বায়কবেগম খালেদা জিয়া স্মৃতি সংসদকেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব