প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
রাজ্বদীপ দাসের ৫ম শুভ জন্মদিন উৎসবমুখর পরিবেশে উদযাপিত
রাখেশ চন্দ্র দাস , ✅ গণমাধ্যম কর্মী ||
রাখেশ চন্দ্র দাস,উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো ছোট্ট সোনামণি রাজ্বদীপ দাসের ৫ম শুভ জন্মদিন। গত ১০/৭/১৪৩৩ খ্রিস্টাব্দ, রোজ বুধবার পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে এক আনন্দময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। জন্মদিন উপলক্ষে বর্ণিল বেলুন, আলোকসজ্জা এবং মনোরম কেক কেটে রাজ্বদীপের দীর্ঘায়ু ও শুভকামনা জানান উপস্থিত সবাই। অনুষ্ঠানের প্রধান আকর্ষণে ছিল রঙিন বেলুনে সাজানো মঞ্চ এবং তার পছন্দের নানা মিষ্টি ও কেক। রাজ্বদীপের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আশীর্বাদ ও শুভকামনা জানিয়েছেন তার পরম স্নেহময় মা-বাবা রাখেশ চন্দ্র দাস ও মিনা রানী দাস। তারা রাজ্বদীপের জন্য সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করেছেন, যেন সে বড় হয়ে দেশের একজন সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। অনুষ্ঠানে আগত অতিথিরাও ছোট্ট রাজ্বদীপকে নানা উপহার ও ভালোবাসায় সিক্ত করেন। পুরো আয়োজন জুড়ে ছিল এক উৎসবমুখর আমেজ।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব