প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
চন্দনাইশে মাদক সেবনের অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড
মোঃ ফজলুল আব্বাস চৌধুরী, সংবাদদাতা ||
চট্টগ্রামের চন্দনাইশে মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মো. সজীব ইসলাম (৩৫) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চন্দনাইশ থানা ও দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।দণ্ডপ্রাপ্ত মো. সজীব ইসলাম দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উল্লাপাড়া এলাকার বাসিন্দা।পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মোবাইল কোর্টের মামলা নম্বর ১৭৯/২৬-এর মাধ্যমে তাঁকে এ দণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা।চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব