প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
নাউতারায় গোদার বাজার মন্দির বিরোধ মেটাতে প্রশাসনের উদ্যোগে সালিশ বৈঠক
মনোয়ার হোসেন , গণমাধ্যম কর্মী ||
মোঃ মনোয়ার হোসেন ডিমলা নীলফামারীনীলফামারীর ডিমলা উপজেলার ৬ নং নাউতারা ইউনিয়নের গোদার বাজার মন্দিরকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বুধবার এলাকায় শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে এ বৈঠকের আয়োজন করা হয়। পারস্পরিক আলোচনা, মতবিনিময় ও সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করাই ছিল বৈঠকের মূল লক্ষ্য।উক্ত সালিশ বৈঠকে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ৬ নং নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সকলে।বৈঠকে বক্তারা বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গঠনমূলক আলোচনার মধ্য দিয়েই বিদ্যমান সমস্যার স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করা সম্ভব। এলাকায় শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে একটি সুন্দর ও সহাবস্থানমূলক সমাজ গড়ে তোলাই হোক সবার অঙ্গীকার।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব