প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬
যশোর রাশেদ প্রতিনিধি
রাশিদ হোসেন, গণমাধ্যম কর্মী ||
বাঘারপাড়ায় পিতা-মাতার ভরণপোষণ আইনের মামলায় এক ব্যক্তি গ্রেপ্তারবাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় পিতা-মাতার ভরণপোষণ আইনের মামলায় মোঃ মাহবুব রহমান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার মাহবুব রহমান বাঘারপাড়া উপজেলার পাঠান পাইকপাড়া গ্রামের মোঃ সিদ্দিকুর রহমানের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, পিতা-মাতার ভরণপোষণ আইনে বাঘারপাড়া থানায় দায়ের করা ১৪ নম্বর মামলায় (তারিখ: ২৯ অক্টোবর ২০২৬) তাকে আসামি করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব