প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬
লামায় মাদকবিরোধী সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত
মো ইসমাইল , গণমাধ্যম কর্মী ||
বান্দরবানের লামায় যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি মাদকবিরোধী সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 'মাদককে না বলি, সুস্থ প্রজন্ম ও নিরাপদ সমাজ গড়ি' এবং 'মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ ভবিষ্যৎ গড়ি' স্লোগানকে সামনে রেখে এই সভার আয়োজন করা হয়।
সমাজকর্মী শামসুল হকের পরিচালনায় ও “নুনারঝিরি যুব সংঘ”এর আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) এর পক্ষে এসআই মোহাম্মদ শাকিল।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সুফিয়ান, সমাজকর্মী মোঃ আদহাম বিন ইব্রাহিম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি চৌধুরী সুজন, লামা প্রেস ক্লাবের সহ সভাপতি নুরুল আলম, ন্যায্য সামাজিক সংগঠনের সভাপতি মোহাম্মদ ইউনূস।
মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভায় স্থানীয় আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মাদকের বিরূপ প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং যুবসমাজকে খেলাধুলা ও পঠনপাঠনের সাথে সম্পৃক্ত রেখে মাদক থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এলাকায় মাদক নির্মূলে সকলের সম্মিলিত সহযোগিতা ও সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব