প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬
চন্দনাইশ উপজেলা সদর হাসপাতাল এলাকায় ইউএনও'র অভিযান
মোঃ ফজলুল আব্বাস চৌধুরী, সংবাদদাতা ||
চন্দনাইশ উপজেলা সদর হাসপাতাল এলাকায় ইউএনও'র অভিযান*চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা সদর হাসপাতাল এলাকায় আজ পরিদর্শন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় হাসপাতাল সংলগ্ন সড়কের পাশে জমে থাকা ময়লা-আবর্জনা ও জলাবদ্ধতার চিত্র সরেজমিনে পরিদর্শন করেন তিনি।অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, চন্দনাইশ পৌরসভার কর্মকর্তা মেজবাহ উদ্দিন সহ উপজেলা প্রশাসন ও আনসার সদস্যবৃন্দ।ইউএনও আবদুর রহমান বলেন, "হাসপাতাল একটি সেবামূলক প্রতিষ্ঠান। এর আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।"স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব