প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬
ডিমলায় প্রতিবন্ধী ভাতা প্রতারক চক্রে - ভুক্তভোগী মোঃ আবুল কাশেমের থানায় জিডি শেখ বানু নামে এক মহিলার মোবাইল লোকেশন ট্র্যাকিং করে উদঘাটনে পুলিশ
মনোয়ার হোসেন , গণমাধ্যম কর্মী ||
মোঃ মনোয়ার হোসেন ডিমলা নীলফামারী ডিমলায় প্রতিবন্ধী ভাতা প্রতারক চক্রে - ভুক্তভোগী মোঃ আবুল কাশেমের থানায় জিডি শেখ বানু নামে এক মহিলার মোবাইল লোকেশন ট্র্যাকিং করে উদঘাটনে পুলিশ
নীলফামারীর ডিমলায় প্রতিবন্ধী ভাতার ৩ হাজার টাকা প্রতারক চক্রের মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আবুল কাশেম (৭২) ডিমলা থানায় সাধারণ ডায়েরি / অভিযোগ দায়ের করেছেন।ভুক্তভোগী আবুল কাশেমের বাড়ি দক্ষিণ খড়িবাড়ী, ওয়ার্ড নং-০৮, ইউনিয়ন- টেপা খড়িবাড়ী, উপজেলা-ডিমলা। তিনি জানান, গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখে তার প্রতিবন্ধী ভাতার ৩ হাজার টাকা তার মোবাইল নম্বরে আসে। পারিবারিক ব্যস্ততার কারণে তিনি তাৎক্ষণিক উত্তোলন করতে পারেননি।পরের দিন ১৮ অক্টোবর সকাল আনুমানিক ১০টা ৪৪ মিনিটে তার মোবাইল থেকে টাকা হ্যাক হয়ে যায়। স্থানীয় বিকাশ/নগদ দোকানে যোগাযোগ করে জানতে পারেন টাকা অন্য নম্বর থেকে তুলে নেওয়া হয়েছে। পরে বিকাশ/নগদের হেড অফিসে যোগাযোগ করে তিনি জানতে পারেন, টাকা উত্তোলনকারীর নাম শেখ বানু, পিতা- আকল আলী, ঠিকানা- ঝুনুপুর, জামালগঞ্জ, সুনামগঞ্জ।অভিযোগে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি ০১৮৭০...২৯৭ নম্বর থেকে টাকা উত্তোলন করে এবং পরবর্তীতে বিভিন্ন নম্বর থেকে যোগাযোগ করে টাকা ফেরত দেওয়ার মিথ্যা আশ্বাস দেয়, কিন্তু ফেরত দেয়নি।ভুক্তভোগী আবুল কাশেম বলেন, "আমি গরীব মানুষ, প্রতিবন্ধী ভাতার ৩ হাজার টাকাই আমার ভরসা। প্রতারক আমার টাকা নিয়ে গেছে। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।"এ বিষয়ে ডিমলা থানা পুলিশ জানায়, অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযুক্ত শেখ বানুর মোবাইল নম্বরের লোকেশন ট্র্যাকিং করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এলাকাবাসী জানান, ইদানিং মোবাইল ব্যাংকিং প্রতারণা বেড়ে গেছে, বিশেষ করে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতাভোগীদের টার্গেট করছে প্রতারক চক্র।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব