প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬
শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযান: ১০০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২
অহিদুল ইসলাম , সংবাদদাতা ||
মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে শ্রীনগর থানা পুলিশ।শনিবার (৩১ অক্টোবর ২০২৬) মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায়, শ্রীনগর থানার এসআই (নিঃ) কামরুজ্জামান সিকদারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের দক্ষিণ মান্দ্রা চারিপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় ১০০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ মোঃ বিপ্লব গাজী (৪৬) ও আলামিন শেখ (৩৭) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা উভয়েই দক্ষিণ মান্দ্রা এলাকার বাসিন্দা।গ্রেপ্তারদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব