প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬
টেকনাফের শাহপরীর দ্বীপে নিঃস্বার্থ মানবতার ফেরিওয়ালা এসপি. ডি. আব্দুল্লাহ
মো ইসমাইল , গণমাধ্যম কর্মী ||
"যে অন্যের মুখে হাসি ফোটাতে নিজের সুখ বিসর্জন দেয়, সেই তো আসল মানুষ।" এই প্রবাদটিকে বাস্তব জীবনে সত্য প্রমাণ করে চলেছেন টেকনাফের সীমান্তবর্তী জনপদ শাহপরীর দ্বীপের মানবিক মানুষ এসপি. ডি. আব্দুল্লাহ। নিজের ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য কিংবা স্বার্থের কথা না ভেবে তিনি সবসময় ব্যস্ত থাকেন সাধারণ মানুষের দুঃখ-কষ্ট লাঘব করতে।দীর্ঘদিন ধরে শাহপরীর দ্বীপের অবহেলিত, অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে ছায়ার মতো দাঁড়িয়েছেন তিনি। প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা থেকে শুরু করে গরিবের চিকিৎসা, শীতবস্ত্র বিতরণ এবং বিভিন্ন বিপদে-আপদে তিনি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। নিজের প্রয়োজনের চেয়ে এলাকার সাধারণ মানুষের খোঁজখবর রাখাই যেন তার নিত্যদিনের ব্রত।স্থানীয়রা জানান, এসপি. ডি. আব্দুল্লাহ ককওক কখনো নিজের কথা বিন্দুমাত্র চিন্তা করেন না; বরং চারপাশের মানুষ কীভাবে ভালো থাকবে, কার কী সমস্যা—সেটিই তার প্রধান দুর্ভাবনা। যুবসমাজকে মাদকমুক্ত ও অপরাধ থেকে দূরে রেখে একটি সুন্দর সমাজ গঠনেও তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।
নিঃস্বার্থ এই সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্বের নিঃস্বার্থ কর্মকাণ্ড শাহপরীর দ্বীপের গণ্ডি পেরিয়ে পুরো টেকনাফজুড়েই প্রশংসিত হচ্ছে। সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে তার এই নিরবচ্ছিন্ন প্রচেষ্টা সমাজের প্রতিটি মানুষের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব