প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
শাহরাস্তিতে চোরাই মোটরসাইকেলসহ চোর গ্রেপ্তার
রোটারীয়ান আলম চৌধুরী, ✅ গণমাধ্যম কর্মী ||
চাঁদপুরের শাহরাস্তিতে মোটরসাইকেল চুরির মামলায় ইমরান গ্রেপ্তার, উদ্ধার চোরাই বাইক।চাঁদপুরের শাহরাস্তিতে মোটরসাইকেল চুরির মামলায় ইমরান হোসেন (৩৬) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। এ সময় গ্রেপ্তারকৃত আসামির দখল থেকে চোরাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।রোববার (১ নভেম্বর ২০২৬) শাহরাস্তি মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) শমসেদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেল চুরির ঘটনায় শাহরাস্তি মডেল থানায় দায়ের করা এফআইআর নং-২৭, তারিখ ৩১ অক্টোবর ২০২৬, জিআর নং-৩৪৩, দণ্ডবিধির ৩৭৯ ধারার মামলায় ইমরান হোসেন এজাহারনামীয় আসামি। গোপন তথ্য ও অভিযানিক তৎপরতার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে তার দখল থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত ইমরান হোসেনের পিতার নাম সিরাজ আলী এবং মাতার নাম জরিনা বেগম। তিনি ঢাকা জেলার যাত্রাবাড়ী থানার শেখদি (মাদ্রাসা রোড) এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে যথাযথ পুলিশি নিরাপত্তায় তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।শাহরাস্তি মডেল থানা পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে অভিযান অব্যাহত রয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব