প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
মোঃলিটন বেপারী , ✅ গণমাধ্যম কর্মী ||
মাদারীপুর প্রতিনিধি, মোঃ লিটন, বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো ‘জাতীয় দৈনিক অভয়নগর’ পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী। গত ৩১ নভেম্বর ২০২৬ তারিখে ড্যাফোডিল গার্ডেন-এর ৯ তলায় এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানটি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আহ্বায়ক। এছাড়া বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ৬৪ জেলার সাংবাদিকবৃন্দ, পত্রিকার বিভিন্ন স্তরের কলাকুশলী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে সফল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন জেলার সাংবাদিকদের ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বক্তারা বলেন, ‘জাতীয় দৈনিক অভয়নগর’ পত্রিকা শুরু থেকেই দেশের সাধারণ মানুষের কথা তুলে ধরার পাশাপাশি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে। আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব