প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
মনোহরগঞ্জে মাদক সেবনের দায়ে দুইজনের ৭ দিনের কারাদণ্ড
রোটারীয়ান আলম চৌধুরী, ✅ গণমাধ্যম কর্মী ||
প্রতিবেদক : আলম চৌধুরী সিনিয়র (ক্রাইম রিপোর্টার)কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য সেবনের সময় দুই ব্যক্তিকে আটক করে রোজ রবিবার ০১ নভেম্বর ২০২৬, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে সাত দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পরিচালিত এ অভিযানে তাদের কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডও প্রদান করা হয়।জানা যায়, মনোহরগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য সেবন ও মাদকের অপব্যবহার রোধে অভিযান পরিচালনার সময় মাদক সেবনরত অবস্থায় দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারায় অপরাধের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে সাত দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মনোহরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা।এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকদ্রব্যের অপব্যবহার ও মাদকাসক্তি সমাজের জন্য মারাত্মক হুমকি। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখা প্রয়োজন। মাদক সেবন, মাদক কেনাবেচা ও মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।উল্লেখ্য, মাদকমুক্ত সমাজ গঠন এবং জনস্বার্থে মাদকবিরোধী সচেতনতা ও আইন প্রয়োগে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব