প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
বালুয়াকান্দিতে মুদি দোকানে চুরি, সন্দেহের তীর স্থানীয় যুবকের দিকে
অহিদুল ইসলাম , সংবাদদাতা ||
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন এলাকায় একটি মুদি দোকানে চুরির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে দোকানের টিনের চাল খুলে নগদ টাকা ও বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৩৩ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক।
শাকিল প্রধানের পাঠানো তথ্যচিত্রে—দোকানের টিন খুলে চুরিভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা যায়, বালুয়াকান্দি গ্রামের সাহাবুদ্দিনের ছেলে সাইদুর রহমান (শাহিন) দীর্ঘদিন ধরে ঈদগাহ সংলগ্ন এলাকায় ‘বিসমিল্লাহ স্টোর’ নামে একটি মুদি দোকান পরিচালনা করে আসছেন। প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান তিনি।পরদিন সকালে দোকান খুলতে এসে দেখতে পান, দোকানের চালের টিন খোলা, ভেতরের মালামাল এলোমেলো এবং ক্যাশবাক্সের তালা ভাঙা।নগদ টাকাসহ ৩৩ হাজার টাকার মালামাল চুরিদোকান মালিকের দাবি, চোরেরা দোকান থেকে সিগারেট, সাবান, টুথপেস্টসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে গেছে, যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। এছাড়া ক্যাশবাক্সে থাকা নগদ ৩ হাজার টাকাও চুরি হয়েছে। সব মিলিয়ে প্রায় ৩৩ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।আগেও চুরির অভিযোগভুক্তভোগী ব্যবসায়ী সাইদুর রহমান জানান, এর আগেও তার দোকানে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। এমনকি পূর্বে দোকানের বিদ্যুৎ মিটারের তারও চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। বারবার চুরির ঘটনায় তিনি আর্থিক ক্ষতির পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।দোকানে পাওয়া জুতা ঘিরে সন্দেহচুরির পর দোকানের ভেতর থেকে এক জোড়া জুতা উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, জুতা জোড়াটি স্থানীয় এক ভাড়াটিয়ার ছেলে বাইজিদের বলে তারা ধারণা করছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে।এলাকাবাসীর কয়েকজনের অভিযোগ, বাইজিদ এর আগেও বিভিন্ন চুরির ঘটনায় জড়িত ছিল। অতীতে ভাটেরচর এলাকায় হাঁস চুরির সময় তাকে আটক করা হয়েছিল বলেও স্থানীয়ভাবে দাবি করা হয়েছে। এছাড়া তাকে প্রকাশ্যে মাদক সেবন করতে দেখা যায় বলেও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।থানায় লিখিত অভিযোগএ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ভুক্তভোগী ব্যবসায়ী সাইদুর রহমান বাদী হয়ে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর দাবি, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। একই সঙ্গে এলাকায় চুরি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোরও দাবি জানিয়েছেন তারা।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব