প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
চুরির মালামাল আনতে গিয়ে যুবকের মাথায় অস্ত্রের আঘাত
মোঃ নাফিজ , গণমাধ্যম কর্মী ||
চুরির মালামাল আনতে গিয়ে যুবকের মাথায় অস্ত্রের আঘাত, হাসপাতালে ভর্তিকুমিল্লা: বাড়িতে চুরির ঘটনায় চোর সন্দেহে এক যুবকের কাছে চুরি হওয়া মালামাল আনতে গিয়ে হামলার শিকার হয়েছেন সবির হোসেন (২০) নামে এক যুবক। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বুধইর এলাকার আলকাছ মিস্ত্রি বাড়ির মো. ইসমাইল হোসেনের বাড়িতে চুরির ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পাওয়া একটি শার্টের সূত্র ধরে এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তি চুরির সঙ্গে জড়িত সন্দেহে মো. আরিফ ওরফে কুয়েল (২০)-এর কাছে যান। অভিযোগ রয়েছে, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কুয়েল চুরির কথা স্বীকার করেন।এর পরদিন রোববার সকাল ৯টার দিকে চুরি হওয়া মালামাল ফেরত আনতে মো. বশিরের ছেলে সবির হোসেন কুয়েলের বাড়িতে যান। এ সময় কুয়েলের বড় ভাই জাবেদ (৩০+) ও সবিরের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জাবেদ অস্ত্র দিয়ে সবিরের মাথায় আঘাত করেন বলে অভিযোগ উঠেছে।পরে স্থানীয়রা আহত সবিরকে উদ্ধার করে প্রথমে ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। তবে ঘটনার বিষয়ে অভিযুক্তদের বক্তব্য, পুলিশের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এবং মামলা বা অভিযোগ দায়েরের তথ্য পাওয়া যায়নি।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব