প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
মোঃ আনোয়ার হোসেন ||
সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মানববন্ধনে বক্তারা বলেন, "আজ আমরা এখানে কোনো ব্যক্তিগত স্বার্থে বা রাজনৈতিক উদ্দেশ্যে দাঁড়াইনি। আমরা দাঁড়িয়েছি একজন সাংবাদিকের হত্যার বিচার ও সাংবাদিক সমাজের নিরাপত্তার দাবিতে।"বক্তারা আরও বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের হত্যাকাণ্ড আমাদের বিবেককে নাড়া দিয়েছে। একজন সাংবাদিকের কলম থামিয়ে দেওয়া মানে শুধু একজন মানুষকে হত্যা নয়, সত্য প্রকাশের স্বাধীনতাকে স্তব্ধ করার চেষ্টা। সাংবাদিকতা কোনো অপরাধ নয়, সত্য প্রকাশ করাও অপরাধ নয়।মানববন্ধন থেকে প্রশাসনের কাছে ৪ দফা দাবি জানানো হয়:১.হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।২.আগামী ১৫ দিনের মধ্যে মামলার তদন্ত সম্পন্ন করে চার্জশিট আদালতে দাখিল করতে হবে।৩.মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে বিচার কার্যক্রম নিশ্চিত করতে হবে।৪. নির্ধারিত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।বক্তারা বলেন, আমরা প্রতিহিংসার বিচার চাই না, আমরা আইনের শাসনের মাধ্যমে ন্যায়বিচার চাই। সাংবাদিকরা রাষ্ট্রের শত্রু নন, রাষ্ট্র ও জনগণের কল্যাণে কাজ করেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।সবশেষে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, একজন সাংবাদিকের ওপর অন্যায় হলে পুরো সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করবে।সাংবাদিক নির্যাতন বন্ধ হোক, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত হোক — এই দাবিতে মানববন্ধন শেষ হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব