প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
খানসামায় অনিয়মের অভিযোগে ৭ সার ডিলারের কার্যক্রম স্থগিত
মোঃ বিপ্লব ইসলাম , ✅ গণমাধ্যম কর্মী ||
খানসামায় অনিয়মের অভিযোগে ৭ সার ডিলারের কার্যক্রম স্থগিতচার ডিলারের ৩ মাস এবং তিন ডিলারের এক বছর পর্যন্ত কার্যক্রম স্থগিতমোঃ বিপ্লব ইসলামখানসামা (দিনাজপুর) প্রতিনিধিদিনাজপুরের খানসামা উপজেলায় অনিয়মের অভিযোগে বিসিআইসি ও বিএডিসির সাতজন সার ডিলারের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এর মধ্যে চারজন ডিলারের কার্যক্রম তিন মাসের জন্য এবং অপর তিনজনের কার্যক্রম এক বছর পর্যন্ত স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।সার বিতরণ ও বিপণনে অনিয়মের কারণে সংশ্লিষ্ট ডিলারদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।এ ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। কৃষকদের স্বার্থ রক্ষা, সারের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করা এবং বাজারে সার সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসনের এমন পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।তবে স্থগিত হওয়া ডিলারদের নাম, অনিয়মের সুনির্দিষ্ট ধরন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব