প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি উত্তর কর্তৃক ৪৫ পঁয়তাল্লিশ পুড়িয়া হেরোইন সহ ০১এক জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মোঃ মোস্তাফিজার রহমান আকাশ, সংবাদদাতা ||
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৪৫ (পঁয়তাল্লিশ) পুড়িয়া হেরোইন সহ ০১(এক) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভীন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব সংগীয় অফিসার ও ফোর্সসহ ০১/১১/২০২৬ খ্রিঃ তারিখ ১৪:৩০ ঘটিকায় ধামরাই থানাধীন কুমরাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ মাহমুদুল হক তালুকদার ওরফে শানু (৪০), পিতা-মৃত আঃ হক তালুকদার, মাতা-মাহমুদা, সাং-কুমরাইল, থানা-ধামরাই, জেলা-ঢাকাকে ৪৫ (পঁয়তাল্লিশ) পুড়িয়া হেরোইন যাহার ওজন ৪.৫ গ্রাম (মূল্য অনুমান ১৩,৫০০/-(তের হাজার পাঁচশত) টাকা গ্রেফতার করেন।উল্লেখ্য যে, বর্ণিত ১ নং আসামী মোঃ মাহমুদুল হক তালুকদার ওরফে শানু (৪০), বিরুদ্ধে ০৩ টি মাদক মামলা রয়েছে।ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব