প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী তাজরীনের জিপিএ-৫ অর্জন
শহীদুল ইসলাম ||
গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি:সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী তাজরীন আক্তার মাহবুবা এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ব্যবসায় শিক্ষা (কমার্স) শাখা থেকে জিপিএ-৫ অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। তার এ অসামান্য সাফল্যে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।তাজরীন আক্তার মাহবুবা দক্ষিণ কানিশাইল গ্রামের বাসিন্দা। তার বাবা মারুফ আহমেদ এবং মা মাজেদা বেগম। পড়াশোনার প্রতি নিষ্ঠা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সে এ সাফল্য অর্জন করেছে। ভবিষ্যৎ জীবন নিয়েও তার রয়েছে সুস্পষ্ট লক্ষ্য। একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার পাশাপাশি বিসিএস ক্যাডার হয়ে দেশ ও মানুষের সেবা করতে চায় সে।তাজরীনের এই সাফল্যে অত্যন্ত আনন্দিত প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মো. আব্দুল হাই। তিনি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তাজরীন ভবিষ্যতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে বলে আমরা আশাবাদী। তার এই অর্জন প্রতিষ্ঠানের জন্য আনন্দ ও গর্বের বিষয়।প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফল সম্পর্কে জানতে চাইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, আমাদের শতবর্ষী ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এবারের এইচএসসি পরীক্ষায়ও সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে সক্ষম হয়েছে। গোলাপগঞ্জ উপজেলায় আমরা প্রায় ৭৩% পাস করে দ্বিতীয় স্থান অধিকার করেছি। এ অর্জন কোনো একক ব্যক্তির নয়; এর পেছনে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও অক্লান্ত পরিশ্রম রয়েছে।তিনি আরও বলেন, বর্তমান সময়ে মেধা, যোগ্যতা ও পরিশ্রমই সাফল্যের প্রধান চাবিকাঠি। শিক্ষার্থীদের যথাযথ পরিচর্যা ও দিকনির্দেশনা দিতে পারলে তারা নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখে সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারবে। আগামীতে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।এ সময় তিনি প্রতিষ্ঠানের বর্তমান গভর্নিং বডির সদস্যদের প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন এবং সার্বিক অগ্রগতির জন্য তারা ইতোমধ্যে কিছু গুরুত্বপূর্ণ ও সুদূরপ্রসারী পদক্ষেপ গ্রহণ করেছেন বলে তিনি উল্লেখ করেন।পরিশেষে তিনি প্রতিষ্ঠানের এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গভর্নিং বডির সদস্যসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।তাজরীনের মতো মেধাবী শিক্ষার্থীদের জিপিএ-৫ অর্জন শুধু পরিবারের নয়, বরং পুরো শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার জন্য গর্বের বিষয়। তার স্বপ্ন পূরণ হোক, সে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠে বিসিএস ক্যাডার হওয়ার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখুক এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব