প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
শাহরাস্তি থানা পুলিশের সফল অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার
রোটারীয়ান আলম চৌধুরী, ✅ গণমাধ্যম কর্মী ||
চাঁদপুর জেলার শাহরাস্তি থানা পুলিশের একটি আভিযানিক দল গত ০২/১১/২০২৬ ইং তারিখে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর নং-১৩১/২৫ এর পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ আরিফ হোসেন (২৮) কে গ্রেফতার করতে সক্ষম হয়।শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ জনাব মীর মাহবুবুর রহমান এর দিক-নির্দেশনায় এসআই (নিঃ) নাজিম উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস পুলিশ দল থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে আসামী মোঃ আরিফ হোসেন (২৮), পিতা- মৃত আশরাফ আলী, সাং- দৈকামতা, থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুরকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ জিআর পরোয়ানা মূলে পলাতক ছিলেন বলে পুলিশ সূত্রে জানা যায়। তাকে যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।শাহরাস্তি থানা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানানো হয়েছে। এলাকাবাসীও এই গ্রেফতারে সন্তোষ প্রকাশ করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব